← BACK TO HOME

BEKAAR - ASMO ABDULLAH | Official Lyrics & Story

Listen to the Movement

Spotify YouTube Apple Music Instagram

বেকার - BEKAAR: এক বেকার যুবকের না বলা জীবনের গল্প

Artist: ASMO ABDULLAH
Release Date: October 31, 2025

“বেকার” গানটি আমাদের বর্তমান সমাজের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। একজন বেকার যুবকের প্রতিদিনের জীবন, মা-বাবার প্রত্যাশা আর নিজের লক্ষ্যহীন সময়ের এক নিঁখুত চিত্রায়ন এই গানটি। অলস দুপুর, রাতভর বন্ধুদের সাথে ঘোরাঘুরি আর দিনশেষে নিজের ভবিষ্যৎ নিয়ে জেগে ওঠা এক গভীর উপলব্ধি—সবই ফুটে উঠেছে এই ট্র্যাকটিতে।


Official Lyrics (লিরিক্স)

[Chorus] বেকার আমার এ জীবনে আছি আমি কতো সুখে,
দিন কাটে ঘুমে ঘুমে রাত কাটে ঘুরে ফিরে।
সবকিছু মনমতো খুশি খুশি চলতেছে,
এ ভাবে কি কাটবে আমার এ জীবন……!

[Verse 1] খালি ঘর ফাঁকা রুমে আছি আমি কী আরামে,
রাত হলে ঘুরি ফিরি এ শহরে,
দিন হলে শুয়ে থাকি পড়ে থাকি বিছানাতে,
কতো খুশি থাকি আমি সারাক্ষণ…..!

[Verse 2] ভোর বেলা বাবা আসে, মুখে মোর পানি মারে,
ঘুম থেকে তুলে বলে, গাধা আর কতো শোবে?
কাজ নেই কাম নেই কতো শুয়ে শুয়ে খাবে,
এ ভাবে কি যাবে তোর জীবন……?

[Verse 3] খানা খেতে গিয়ে বসে, টেবিলের এক পাশে,
চুপ চাপ খানা খেয়ে, চলে যাবো বেরিয়ে,
ঠিক তখনি পাশে, মা মোর আসে বলে,
বেটা তুই ভালো হবি কখন…?
সারাদিন ঘুমিয়ে, তুই রাত যাস বেরিয়ে,
খাস কই থাকোস কই ঘুরোস তুই কার সাথে?

[Bridge] বন্ধুদের নিয়ে আমি সারাদিন ঘুরে ফিরে,
এ দিকে আর ও দিকে, টাইম পাস করে করে,
জীবনের মূল্য কি সে কথা না বুঝে,
করেছি মূল্যহীন জীবন যাপন।

[Outro] পড়া লেখা ছেড়ে আমি ফায়দা কি করেছি?
রাস্তাতে ঘুরে ফিরে ক্ষতি টা যে করেছি।
বাপের হোটেলে খেয়ে বাপের টাকা উড়িয়ে,
বরবাদ করে দিসি আমার এই জীবন…
বুঝে অতো বুঝি নি এখন কি লাভ বুঝে,
সময় তো আসবে না ফিরে আর এখন।


Listen Now

গানের সুরের জাদুতে হারিয়ে যেতে এখনই শুনুন:


© 2026 All Rights Reserved by ABU SAID (ASMO ABDULLAH)

⚡ Support the Artist

PayPal is restricted. Your crypto support keeps the music alive.

EVM
EVM (USDT / POLYGON / ETH) 0x02644a296afc570090514E1d82eB8c18507bDaa2
BTC
BITCOIN (BTC) bc1p6r0p06zwg3nuu6mqnajflaadmhyqxxdy47cvw27kgt2s5cu9kevq7wjx89

You Might Also Like

Join the Movement

Stay updated with the latest music, exclusive lyrics, and behind-the-scenes stories directly in your inbox.

Powered by Follow.it • No Spam